কবি নজরুলের দুই স্ত্রীর ভূমিকায় তারা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীচিত্র নির্মিত হচ্ছে। জানা গেছে, সেটি নির্মাণের দায়িত্ব পেয়েছেন আব্দুল আলিম। এতে কবির দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার দুই অভিনেত্রী। নজরুলের প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে থাকছেন বাংলাদেশের অর্চিতা স্পর্শিয়া ও দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করতে পারেন কলকাতার ইশা সাহা।
আপাতত এই ছবির নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। বিদ্রোহী কবি হিসেবে দুই বাংলাতেই সমান জনপ্রিয় নজরুল। এই ছবিতে তাই রাখা হচ্ছে দুই বাংলার অভিনয়শিল্পী। কবির চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ। আর এটি হতে যাচ্ছে নির্মাতা আব্দুল আলিমের অভিষেক ছবি। চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার।
কোন পর্যায়ে রয়েছে সিনেমাটি? জানা গেছে, চিত্রনাট্য নিয়ে এক অভিনেত্রীর সঙ্গে আলোচনা শেষ, বাকি কেবল অন্যজন। চলতি বছরের শেষে শুরু হবে ছবির শুটিং। এ প্রসঙ্গে ইশা সাহা ভারতীয় এক গণমাধ্যমকে বলেছেন, ‘আমার সঙ্গে একেবারে প্রাথমিক আলাপ হয়েছে। চিত্রনাট্য শুনিনি, তাই এখনই কিছু বলতে পারছি না। কথা তো অনেকের সঙ্গেই হয়।’
তবে কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে কিঞ্জল বলেছিলেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।’
এমএসএম / এমএসএম
খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম
‘হাজারবারও বিজয়কেই বেছে নেব’, সমালোচকদের জবাব রাশ্মিকার
তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
জীবন অপেরা শেষে মিম
আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী
শুক্রবার এলেই 'অন্য রূপে' ভাবনা
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে