ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ওটিটিতে আসছে ‘তুফান’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২৪ দুপুর ১:৫

গত কোরবানির ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত রায়হান রাফির ‘তুফান’। শুরু থেকেই ছবিটি নিয়ে হাউজফুল ছিল দেশের প্রেক্ষাগৃহ। এরপর মাত্র ১৫ দিনেই আয় তুলে নেয় ছবিটি। শুধু বাংলাদেশেই নয়, আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াতেও সাড়া ফেলেছে। বলা যায়, দেশের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমায় পরিণত হয়েছে ‘তুফান’।

কিন্তু দেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল ও বন্যা পরিস্থিতির কারণে থেমে যায় দুষ্ট কোকিলের বাজনা। বিনোদন অঙ্গন নিয়ে মানুষের আগ্রহ হারিয়ে যায়, একযোগে বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহ। প্রায় দেড় মাস পর আবার সচল হয় প্রেক্ষাগৃহ। এরপর গত শুক্রবার থেকে ফের প্রেক্ষাগৃহে আসে ‘তুফান’।

এরই মধ্যে নতুন খবর নিয়ে এলেন নির্মাতা রায়হান রাফি। ওটিটিতে আসছে ‘তুফান’! সামাজিক মাধ্যমে নির্মাতা জানালেন, 'বছরের বহুল প্রত্যাশিত সিনেমা 'তুফান' ওটিটিতে আসতে চলেছে। খুব দ্রুতই দেখা যাবে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম চরকি ও হইচই তে। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন।'

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...