বিগ ব্যাশে দল পেলেন রিশাদ
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই নজরটা নিজের দিকে টেনেছিলেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। ৭. ৭৬ ইকোনমিতে ৭ ম্যাচে তুলেছিলেন ১৪ উইকেট। আসর শেষ করেছিলেন উইকেট তোলার তালিকায় ৬ নম্বর অবস্থানে থেকে। এমন অর্জনের পর এবার দারুণ উপহার পেলেন রিশাদ। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে দল পেয়েছেন রিশাদ।
বিগ ব্যাশের নিলামে এবারই প্রথমবার নাম দেন রিশাদ। আর প্রথমবারেই তাকে দলে টেনেছে হোবার্ট হ্যারিকেন্স। রোববার নিলামে ২৮ নম্বর ডাকে রিশাদকে দলে টানে হোবার্ট। এর ফলে বিগ ব্যাশে দল পাওয়া দ্বিতীয় বাংলাদেশি হয়েছেন রিশাদ। এর আগে, একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশের হয়ে এই প্রতিযোগিতায় খেলেছেন সাকিব আল হাসান।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম বড় এই আসরে এবার প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন মোট ৯ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে হোবার্ট হ্যারিকেন্সে ডাক পেলেন রিশাদ হোসেন।
রিশাদ হোসেন এবারের বিবিএলে অ্যাভেইলেবল থাকবেন ৬ থেকে ৯টি ম্যাচ ও ফাইনালের জন্য। ড্রাফটে নাম লেখানোর সময়ই জানানো হয় তার খেলার সময়সীমা। হোবার্ট হ্যারিকেন্সে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন ম্যাথু ওয়েড, নাথান এলিস, ক্রিস জর্ডানের মতো তারকাদের।
T.A.S / T.A.S
ক্রোয়েশিয়া ম্যাচের আগে বিশেষ বার্তা রোনালদোর
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পেলেন সেই বিতর্কিত রেফারি
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
মেসির সঙ্গে রেকর্ডের প্রতিযোগিতা নয়, অন্যদিকে নজর এমবাপের
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস
৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো
অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো
জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল