ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবজি-ফ্রি ফায়ার বন্ধের নির্দেশ বিটিআরসির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ৩:৪৯

পাবজি ‍এবং ফ্রি ফায়ারসহ ক্ষতিকর অনলাইন গেমস বন্ধ করতে কার্যক্রম গ্রহণের পাশাপাশি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বুধবার (২৫ আগস্ট) দুপুরে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে এ বিষয়ে ডিপার্টমেন্ট অব টেলিকমকে (ডট) নির্দেশনা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। আদালতের নির্দেশনা পেয়েই আমরা কাজ শুরু করেছি। পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ করার কাজটি করবে ডট। আমরা দেশে ফ্রি ফায়ার ও পাবজি বন্ধ করতে বলেছি। এছাড়া ক্ষতিকর অ্যাপস যেমন- লাইকি, বিগো, টিকটকের তালিকা তৈরি করা হচ্ছে। যেগুলো বন্ধ (ব্লক) করা সম্ভব হবে আমরা করে ফেলব। যেগুলো বন্ধ করা সম্ভব হবে না, সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অ্যাপসগুলোর অফিসে চিঠি পাঠানো হবে।

এর আগে ভিডিও গেমসের বিষয়ে আদালতের নির্দেশনা হাতে পেলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

গত ১৬ আগস্ট আদালত ভিডিও গেমস বন্ধের পাশাপাশি অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেমস ও অ্যাপ বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করে।

জামান / জামান

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন