ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন!


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ১০:৪

বাজারে এসেছে নতুন স্মার্টফোন শাওমি রেডমি ১৫সি। ‘সময় এখন আমার’ ট্যাগলাইনে আনা এ ডিভাইসের সবচেয়ে বড় আকর্ষণ হলো ৬ দশমিক ৯ ইঞ্চির বিশাল ডিসপ্লে।
শাওমি বলছে, এটি এই সেগমেন্টের সবচেয়ে বড় স্ক্রিন। ফলে ভিডিও, গেমস বা যেকোনো ডিজিটাল কনটেন্ট দেখা হবে আরও স্পষ্ট ও উপভোগ্য। ডট ড্রপ ডিসপ্লেটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। ফলে দ্রুত স্ক্রল বা গেম খেলার সময় ছবির ভিজ্যুয়াল থাকবে স্মুদ ও ক্লিয়ার।
সূর্যের আলোতে কিংবা অল্প আলোয় স্ক্রিনের উজ্জ্বলতা অটোমেটিক বাড়ানো–কমানোর সুবিধাও আছে এতে। চোখের সুরক্ষার জন্য ডিভাইসটির ডিসপ্লে পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি টিইউভি রেইনল্যান্ডের তিনটি সার্টিফিকেট— লো ব্লু লাইট, সারকাডিয়ান ফ্রেন্ডলি ও ফ্লিকার ফ্রি।
ডিসপ্লের পাশাপাশি ফোনটিতে রয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। ৩৩ ওয়াট টার্বো চার্জার দিয়ে মাত্র ৩১ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। আবার ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধায় এটি পাওয়ারব্যাংক হিসেবেও কাজ করবে।
ক্যামেরার দিক থেকেও ফোনটি শক্তিশালী। এতে থাকছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আর সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন শাওমি রেডমি ১৫সি বাজারে আনতে পেরে আমরা আনন্দিত। বিনোদনপ্রেমী শাওমি ফ্যানদের জন্য এটি হবে নতুন অভিজ্ঞতা।”
ডিভাইসটি পাওয়া যাচ্ছে তিনটি রঙে—মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন ও মুনলাইট ব্লু। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা।

 

Aminur / Aminur

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন