অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
১০ বছরের বেশি সময় পর নতুন নেতৃত্বে যাচ্ছে অ্যাপল। আগামীকাল ৯ সেপ্টেম্বর আইফোন ইভেন্টে প্রথমবারের মতো কোম্পানির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মঞ্চে উঠবেন জন টার্নাস।
টার্নাসের সামনে তাই প্রত্যাশাও অনেক। হার্ডওয়্যার প্রকৌশলী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা থাকা এই কর্মকর্তাকে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে অ্যাপলকে আরও এগিয়ে নিতে হবে। একই সঙ্গে সামলাতে হবে বেশ কিছু বড় চ্যালেঞ্জ।
এআইয়ে পিছিয়ে পড়ার চাপ
এআই দৌড়ে গত দুই বছর ধরে অ্যাপলের ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে। বিশেষ করে সিরির নতুন সংস্করণ আনতে দেরি হওয়াকে কোম্পানিটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
নতুন সিরি আরও ব্যক্তিগতভাবে কাজ করবে। আইফোনে থাকা বার্তা ও ছবির মতো তথ্য কাজে লাগিয়ে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে পারবে এটি। নির্দিষ্ট কিছু অ্যাপেও কাজ করতে পারবে। এমনকি স্ক্রিনে কী দেখা যাচ্ছে, সেটিও বুঝতে পারবে সিরি। এর মাধ্যমে গুগলের জেমিনির সঙ্গে ব্যবধান কমানোর চেষ্টা করবে অ্যাপল।
নতুন পণ্য আনতে হবে
টার্নাসের ওপর নতুন কোনো বড় পণ্য আনার চাপও থাকবে। টিম কুকের সময়ে আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচ, এয়ারপডস ও বিভিন্ন সেবা কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবার নজর ভাঁজ করা আইফোনের দিকে। বাজার বিশ্লেষকেরা মনে করছেন, নতুন এই পণ্য অ্যাপলের প্রবৃদ্ধিতে গতি আনতে পারে।
মেমোরি চিপের সংকট
বিশ্বজুড়ে মেমোরি চিপের চাহিদা বেড়েছে। এর মূল কারণ এআই ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণ। ফলে চিপের দামও বাড়ছে, যার প্রভাব পড়ছে বিভিন্ন প্রযুক্তিপণ্যের দামে। অ্যাপল ইতিমধ্যে আইপ্যাড ও ম্যাকের কিছু মডেলের দাম বাড়িয়েছে। ভবিষ্যতে আইফোনের দামও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
ইউরোপের নতুন নিয়ম
ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তি নিয়ন্ত্রণও টার্নাসের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অ্যাপ স্টোরের নিয়মে পরিবর্তন আনতে হচ্ছে অ্যাপলকে। এ ছাড়া ইউরোপে নতুন সিরি চালু নিয়েও জটিলতা রয়েছে। তৃতীয় পক্ষের এআই সহকারীদের আইফোনে আরও সুযোগ দেওয়ার চাপও রয়েছে কোম্পানিটির ওপর।
সব মিলিয়ে বড় এক পরিবর্তনের সময়েই অ্যাপলের দায়িত্ব নিচ্ছেন টার্নাস। টিম কুকের তৈরি বিশাল ব্যবসা ধরে রাখার পাশাপাশি নতুন প্রযুক্তি ও পণ্যের মাধ্যমে অ্যাপলকে আবারও চমকে দেওয়াই হবে তার মূল পরীক্ষা।
aliul / aliul
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের