ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
গুগল ফটোস ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়াচ্ছে গুগল। এখন থেকে জেমিনি স্পার্কের সাহায্যে গুগল ফটোসের বিভিন্ন কাজ করা যাবে। ছবি সম্পাদনা, অ্যালবাম তৈরি থেকে শুরু করে নানা কাজ নিজে থেকেই করতে পারবে এটি।
গুগল জানিয়েছে, জেমিনি স্পার্ককে নির্দেশ দিয়ে গুগল ফটোসের ছবির অ্যালবাম গোছানো যাবে। পছন্দের ছবি নিয়ে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করা অ্যালবামও তৈরি করতে পারবে এটি।
শুধু তা-ই নয়, কোনো অনুষ্ঠানের প্রচারপত্রের ছবি থেকে তথ্য নিয়ে ক্যালেন্ডারে অনুষ্ঠানটির সময়সূচি যোগ করার কাজও করতে পারবে জেমিনি স্পার্ক। একাধিক কাজ মিলিয়ে নির্দিষ্ট কর্মপ্রবাহও চালানো যাবে।
গুগল ফটোসের প্রধান শিমরিত বেন-ইয়ার বৃহস্পতিবার এক পোস্টে নতুন সুবিধাগুলোর কথা জানান। গুগল বলেছে, আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের যোগ্য ব্যবহারকারীদের জন্য সুবিধাগুলো চালু হবে। তবে আপাতত ইংরেজি ভাষায় এবং জেমিনি এআই প্রো ও আল্ট্রা গ্রাহকেরা এসব সুবিধা পাবেন।
অন্য দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা কবে থেকে সুবিধাগুলো পাবেন তা জানায়নি গুগল। গুগলের এই উদ্যোগের লক্ষ্য মূলত ছবি ব্যবস্থাপনার ঝামেলা কমানো। বর্তমানে অনেকের ফোন ও অনলাইন সংরক্ষণাগারে হাজার হাজার ছবি থাকে। সেগুলো গোছানো বা অ্যালবাম তৈরি করতে সময় লাগে। জেমিনি স্পার্ক সেই কাজগুলো সহজ করতে পারে।
তবে এআই নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক উদ্যোগ নিয়েও প্রশ্ন উঠছে। অনেক প্রতিষ্ঠান নতুন নতুন এআই সুবিধা আনলেও সেগুলোর সবগুলো যে মানুষের জন্য অপরিহার্য, তা নয়। এআইকে সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন প্রযুক্তি খাতের অনেকে।
জেমিনি স্পার্ক ব্যবহার করতে প্রথমে গুগল ফটোসকে জেমিনির সঙ্গে যুক্ত করতে হবে। এরপর জেমিনি অ্যাপের ওপরের কোণায় স্পার্ক সুবিধা চালু করে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে।
aliul / aliul
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা