ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

যে কারণে কফি শপে চাকরি করতেন শ্রদ্ধা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২৪ দুপুর ১:১৯

অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে পরিচিত। ‘আশিকি ২’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। এ সিনেমায় অভিনয় এবং গান দুটোই সমানভাবে প্রশংসিত হয়েছিল। 

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’। এ সিনেমার সিকুয়্যেলটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। সিনেমার প্রচারের এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিনেত্রী জানিয়েছেন তার প্রথম পারিশ্রমিক কত ছিল।

ভাইরাল হওয়া ভিডিওতে শ্রদ্ধা বলেন, ‘বাবা-মা ঠিক করেন, আমাকে আমেরিকায় পাঠিয়ে দেবেন। কিন্তু তারা এটাও স্থির করেছিলেন কোনও ভাবেই যাতে আমার জীবনে বিলাসিতা না আসে। বাবা-মা আমাকে খুবই অল্প হাত খরচ দিতেন। তারা বলেছিলেন, যদি এর চেয়ে বেশি টাকার দরকার হয়, নিজে যেন রোজগার করে নিই।’

শ্রদ্ধাকে যতটা প্রয়োজন ততটুকু হাত খরচের টাকা দিতেন তার অভিভাবকেরা। এদিকে অতিরিক্ত টাকার জন্য আমেরিকার একটি কফি শপে চাকরির দরখাস্ত করেছিলেন। চাকরিটা তিনি পেয়েও গিয়েছিলেন। 

প্রথম পারিশ্রমিকের বিষয়ে শ্রদ্ধা বলেন, ‘আমাকে চেক দেওয়া হয়। দেখি ৪০ ডলার (ভারতীয় মুদ্রায় ৩,৫০০ টাকার বেশি)। ওটাই আমার প্রথম পারিশ্রমিক। সেই টাকা খাবার কিনেই শেষ হয়ে গিয়েছিল।’

উল্লেখ্য, মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট ‘স্ত্রী টু’। যার বক্স অফিসে মোট সংগ্রহ প্রায় ৬৫০ কোটিতে পৌঁছেছে। এটি শুধুমাত্র ‘কালকি ২৮৯৮ এডি’-র পর বিশ্বব্যাপী বছরের দ্বিতীয় বৃহত্তম হিট সিনেমা। এমনকি প্রথম সপ্তাহেই আয়ের হিসেবে এটি হৃতিক রোশনের ফাইটার-এর সংগ্রহকে ছাড়িয়ে গিয়েছে।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...