গোলার বিনিময়ে কিমকে ঘোড়া পাঠালেন পুতিন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ২৪টি উন্নত জাতের ঘোড়া উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত কামানের গোলার বিনিময়ে তিনি এই উপহার দিয়েছেন বলে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।
'অরলভ ট্রটার' জাতের ঘোড়াগুলো রোববার রুশ প্রশাসনিক অঞ্চল প্রিমোরস্কি ক্রাইয়ের অপ্রশস্ত স্থল সীমান্তে এসে পৌঁছায়। রাশিয়ার একেবারে উত্তরে অবস্থিত এ অঞ্চলের পশুসম্পদ কর্তৃপক্ষ এক ঘোষণার বরাত দিয়ে দ্য টাইমস এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালানোর জন্য পুতিনকে কামানের গোলা পাঠিয়েছেন কিম জং। এই গোলার আংশিক মূল্য হিসেবে ১৯টি পুরুষ ঘোড়া ও ৫টি মাদী ঘোড়া এসেছে রাশিয়া থেকে।
এদিকে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিনকে জুনে এক জোড়া পুংসান জাতের কুকুর পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা। এরপর পুতিন আগস্টে কিমকে ৪৪৭টি ছাগল পাঠান।
T.A.S / T.A.S
তুরস্কে বিস্ফোরণে নিহত অন্তত ৬
এনভিডিয়ার সিইও হুয়াংকে ফাঁদে ফেলা কে এই চীনা নারী অ্যালিস?
ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট
আমার অভিভাসন-নীতি হয়তো অতিরিক্ত কঠোর ছিল : ট্রাম্প
আলোচনা এগিয়ে চললে ইরানে নতুন হামলার সম্ভাবনা খুবই কম : ট্রাম্প
চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ স্বীকার এনডিভিয়া প্রধানের
নীতিগত দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু ‘খুবই সাদৃশ্যপূর্ণ’: ট্রাম্প
ইয়েমেনে সংঘাত : ২৪ ঘণ্টায় ২৬০ জন হুথি ‘নিষ্ক্রিয়’, ৯ সেনা কর্মকর্তা নিহত
বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে : শুভেন্দু অধিকারী
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত
হরমুজ প্রণালিতে তিন তেল ট্যাঙ্কারে ভয়াবহ আগুন
মোদির সরকারের পতন কবে, জানালেন দীপকে