ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গায়িকা ড্যানিয়েল ম্যুর মারা গেছেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ২:৫

ব্রিটিশ ইলেকট্রনিক মিউজিক গ্রুপ ‘ক্রেজি পি’র প্রধান গায়িকা ড্যানিয়েল ম্যুর মারা গেছেন। গত ৩০ আগস্ট মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫২ বছর বয়স হয়েছিল এ তারকার।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, ব্যান্ডটি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ‘হঠাৎ এবং দুঃখজনক’ পরিস্থিতিতে মৃত্যু হয়েছে গায়িকা ড্যানিয়েলের।

ব্যান্ডটি জানায়, আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না এবং আমরা এও জানি আপনাদেরও একই অনুভূতি হবে। ড্যানিয়েল ম্যুর আমাদের অনেক দিয়েছেন এবং আমরা তাকে ভীষণ ভালোবাসি। তার হঠাৎ মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে।জনপ্রিয় এ গায়িকার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।

তবে তার মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে যে শোকের ছায়া নেমেছে, তা সংগীতজ্ঞদের বিভিন্ন শোকবার্তা জানান দিচ্ছে। অপটিমোর জেডি টুইচ, রোইসিন মারফি ও সিস্টার ব্লিস-সহ অন্যান্য সংগীতজ্ঞরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন ড্যানিয়েল ম্যুরকে।

২০০২ সালে ক্রেজি পি-এ যোগ দেন ড্যানিয়েল ম্যুর। পাশাপাশি অস্ট্রেলিয়ান অর্কেস্ট্রেটর ও সুরকার টিম ডেভিস এবং ম্যাভ কেন্ড্রিকস অন কি’র সঙ্গে সাতটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন এই গায়িকা।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...