বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিলো আইপিডিসি; বাস্তবায়নে পার্টনার হিসেবে আছে এনরুট
এনরুট ফাউন্ডেশন-কে কর্মসূচি বাস্তবায়নের পার্টনার হিসেবে সঙ্গে নিয়ে রাজউক-এর তত্ত্বাবধানে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা শুরু করেছে। এই উদ্যোগের লক্ষ্য শহরের পরিবেশগত ভারসাম্য বৃদ্ধি ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা।
গতকাল কর্মসূচির উদ্বোধনী আয়োজনে আইপিডিসি ফাইন্যান্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারি, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার সামিউল হাশিম; হেড অফ আইটি ও বিজনেস ট্রান্সফরমেশন মো: আফজালুর রশিদ; হেড অফ অপারেশন্স (ভারপ্রাপ্ত) নাসিম রেজা এবং এনরুট ফাউন্ডেশনের পক্ষ থেকে ছিলেন চেয়ারম্যান মো: তরিকুল হকসহ উভয় প্রতিষ্ঠানের আরও ক’জন কর্মকর্তা।
ব্যারিস্টার সামিউল হাশিম এই উদ্যোগ সম্পর্কে বলেন, “আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড সবসময় টেকসই ভবিষ্যত গঠনে কাজ করতে আগ্রহী। এনরুট ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কাজ করে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও সবুজ দেশ গঠনে ভূমিকা রাখতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।”
সেসময় মো: তরিকুল হক বলেন, “পরিবেশ রক্ষার্থে আইপিডিসি’র সাথে এই পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। রাজউকের সহযোগিতায় এই উদ্যোগটি ঢাকা শহরের যান্ত্রিক জীবনে অর্থবহ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি আশাবাদী।”
এই বৃক্ষরোপণ কর্মসূচিটি আইপিডিসি ফাইন্যান্সের বৃহত্তর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের একটি অংশ, যা সামাজিক কল্যাণের পাশাপাশি টেকসই পরিবেশ গঠনের ওপর জোর দেয়। এছাড়া, এনরুট ফাউন্ডেশন নগর উন্নয়ন ও পরিবেশগত উন্নয়নমূলক কাজে বরাবরই নেতৃত্ব দিয়ে আসছে।
ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় এই কর্মসূচি পরিচালিত হবে। রাজউক এই উদ্যোগের সফলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সহায়তা প্রদান করবে।
Sunny / Sunny
বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা
১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযেগিতা-২০২৬ অনুষ্ঠিত
ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত
রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার
কমিউনিটি ব্যাংকের SICIP উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য
বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে দুইটি পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত