সাম্প্রতিক আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসায় ইউসিবির অর্থ সহায়তা
দেশের বেসরকারি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানকে (নিটোর) আর্থিক সহায়তা প্রদান করেছে। ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল থেকে এই অর্থসহায়তা প্রদান করা হয়।
সম্প্রতি ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামানের নেতৃত্বে একটি টিম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিচালক ও অর্থোপেডিক্স সার্জারির অধ্যাপক ডা. কাজী শামীম উজজামানের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে সৃষ্ট ছাত্রগণঅভ্যুত্থানে দেশের অনেক সাহসী সন্তান বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তাদের সাহসিকতা ও পুনর্জাগরণের মধ্য দিয়ে দেশে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।,এই আন্দোলনে অংশগ্রহণকারী অনেকে হতাহত হয়েছেন। আহতরা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার তাঁদের চিকিৎসার ব্যয় বহনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে গুরুতর আঘাতের কারণে আহতদের অনেকেরই জরুরি ওষুধ এবং অন্যান্য সহায়তার প্রয়োজন পড়ছে। তাদের যথাযথ চিকিৎসা সেবা এবং সুস্থতা নিশ্চিত করতে এবং আহতদের পাশে দাঁড়াতে ইউসিবি কয়েকটি হাসপাতালে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ