এবার আইডিএলসি গ্রাহকরা লোনের কিস্তি, ফি ও চার্জ পরিশোধ করতে পারছেন বিকাশ-এ
দেশের শীর্ষ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি-এর গ্রাহকরা এখন যেকোনো স্থান থেকে যেকোনো সময় আরও সহজে, দ্রুত ও নিরাপদে লোনের কিস্তি পরিশোধ সহ অন্যান্য সব সেবার ফি ও চার্জ পরিশোধ করতে পারছেন বিকাশ-এ।
গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সম্প্রতি আইডিএলসি ও বিকাশ যৌথভাবে এই সেবা চালু করেছে। এর আওতায় আইডিএলসি গ্রাহকরা লোনের কিস্তি, ডুপ্লিকেট ডকুমেন্ট ইস্যু চার্জ, স্টেটমেন্ট ও সার্টিফিকেট চার্জ, আবগারি শুল্ক, লেট পেমেন্ট ইন্টারেস্ট এবং লোন প্রসেসিং ফি পেমেন্ট-এর মতো লেনদেনগুলো ঘরে বসেই বিকাশ অ্যাপের মাধ্যমে করতে পারবেন। এতে গ্রাহকদের সময় সাশ্রয়ের পাশাপাশি আইডিএলসি’র সার্বিক সেবায়ও গতিশীলতা আসবে।
আইডিএলসি-এর লোনের কিস্তি বা অন্যান্য ফি ও চার্জ পরিশোধ করতে প্রথমে বিকাশ অ্যাপের ‘পে বিল’ আইকনে ট্যাপ করে ‘আদার্স’ বা ‘সার্চ’ অপশন থেকে আইডিএলসি সিলেক্ট করে নিতে হবে। এখানে ‘পারপাস’ অপশন থেকে গ্রাহক যে ধরনের পেমেন্টটি সম্পন্ন করতে চান সেটা সিলেক্ট করতে হবে এবং ‘অ্যাকাউন্ট’ বা ‘রেফারেন্স’ নাম্বার বসিয়ে পরবর্তী ধাপে যেতে হবে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের লোন বা ফি এর পরিমাণ চলে আসবে। এবার গ্রাহক পিন নাম্বার দিয়ে সম্মতি দিলেই পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর গ্রাহক চাইলে বিলের ডিজিটাল রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন।
বর্তমানে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, ইনস্যুরেন্স, সরকারি ফি ইত্যাদি সহ প্রায় সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিকাশ। পাশাপাশি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট আদায় প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করার জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব সল্যুশনও রয়েছে বিকাশ-এর। এর ফলে একদিকে যেমন গ্রাহকদের লোন ও সঞ্চয়ের কিস্তি পরিশোধ নিরাপদ ও নিশ্চিন্ত হয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর জন্যও লোন আদায় ও সঞ্চয়ের অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা আরও সহজ এবং সময়সাশ্রয়ী হয়েছে।
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ