ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইউসিবি এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৪-৯-২০২৪ বিকাল ৫:৫৬

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় আজ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শরীফ জহীর । 

সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো: তানভীর খান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রধান মো.  ইউসুফ আলী এবং অডিট কমিটির প্রধান চার্টার্ড অ্যাকাউনটেন্ট ওবায়দুর রহমান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ ফরিদুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবগঠিত পর্ষদ ব্যাংকের সব আমানতকারী, ব্যবসায়িক অংশীদার, স্টেকহোল্ডার, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের ব্যাংকের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। পর্ষদ ব্যাংকের সার্বিক আর্থিক অবস্থা গভীরভাবে পর্যালোচনা করেন এবং আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে ব্যাংকিং সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সবস্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার, আমানতকারী-সহ অন্যান্য সকল স্টেকহোল্ডার এবং বাংলাদেশ ব্যাংক-সহ সব নিয়ন্ত্রণকারী সংস্থার নির্দেশ ও সহযোগিতা নিয়ে সম্ভাব্য স্বল্পতম সময়ে দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। 

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ