ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগ বাংলাদেশে প্রথম আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করেছে


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৪-৯-২০২৪ বিকাল ৬:৮

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. আন্তর্জাতিক বিভাগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (কিউএমএস) বাস্তবায়নের প্রেক্ষিতে বাংলাদেশে প্রথম বারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন সংস্থা, ব্যুরো ভেরিটাস (বাংলাদেশ) প্রাঃ লিঃ এর কাছ থেকে আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করেছে। ইতিপূর্বে ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগ এবং মানব সম্পদ বিভাগ যথাক্রমে আইএসও ২৭০০১:২০১৩ এবং ৯০০১:২০১৫ সনদ অর্জন করে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন, ব্যুরো ভেরিটাস (বাংলাদেশ) এর সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভলপমেন্ট, সার্টিফিকেশন, জনাব মাহমুদুল ইসলাম খান এর কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন। এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাছুম উদ্দিন খাঁন এবং জনাব আবিদুর রহমান চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং লোকাল কনসাল্টিং পার্টনার, আইওটা কনসাল্টিং বিডি এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সনদ আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনায় আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত আইএসও (ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন) মানদন্ডে দক্ষতা উন্নয়ন, গুনগত মান রক্ষা এবং প্রতিপালন নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে সাউথইস্ট ব্যাংক অর্জন করেছে। এই সনদ অর্জনের ফলে, সাউথইস্ট ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনায় বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের অধিক সহযোগিতা পাবে এবং আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য যে, সাউথইস্ট ব্যাংক পিএলসি. একটি শক্তিশালী করেস্পন্ডেন্ট নেটওয়ার্ক এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করে। ব্যাংকটির প্রায় ৭০ টিরও বেশি দেশে ৩০০ টি ব্যাংক এবং উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান (ডিএফআই) এর সাথে ৬২৩ টি আরএমএ  (রিলেশনশিপ  ম্যানেজমেন্ট  এপি¬কেশন) রয়েছে। 

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ