ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সমুদ্রতীরে মোহময়ী রূপে জ্যাকলিন!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ৩:৪০

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের একজন জ্যাকলিন ফার্নান্ডেজ। সমুদ্র পাড়ে নিজের মত করে সময় কাটাতে ব্যস্ত তিনি। সেখান থেকে নিজেকে ধরা দিলেন মোহময়ী রূপে। যার ছবি নিয়ে ইতোমধ্যে তোলপাড় নেটমাধ্যম।

সম্প্রতি সমুদ্রের তীর থেকে চমৎকার কিছু মুহূর্ত অনুরাগীদের কাছে ভাগ করে নিলেন জ্যাকলিন। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সাদা শর্ট ড্রেসে ধরা দিয়েছেন জ্যাকলিন। দেখতে যেন আকাশ থেকে নেমে আসা দেবদূতের মত! সেই ছবিগুলো রীতিমত তোলপাড় সৃষ্টি করেছে।

জ্যাকলিন ছবিগুলো শেয়ার করে বেশকিছু ইমোজিও যোগ করেন। সাদা মনোকিনিতে অনবদ্য পোজ দিতে দেখা গেছে তাকে। কখনও তাকে সমুদ্র সৈকতে বইয়ের পাতা ওল্টাতেও দেখা গেছে।জ্যাকলিনকে সমুদ্রের ধারে বালি ও পানির মধ্যে নানা মুহূর্ত উপভোগ করতেও দেখা গেছে। চেয়ারে বসে সময় উপভোগ করতেও দেখা যায়। জ্যাকলিনের এই ছবিগুলো দেখে অনুরাগীরা তাকে পুতুলের সঙ্গেও তুলনা করেন।

তবে কোথায় এবং কখন এই ফটোশ্যুট করা হয়েছে জ্যাকলিন তা উল্লেখ করেননি।শ্রীলঙ্কান মডেল জ্যাকলিন ২০০৯ সালে সুজয় ঘোষের অ্যাকশন কমেডি ছবি 'আলাদিন' দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত এবং রীতেশ দেশমুখ। এরপর ২০১০ সালের কমেডি ছবি 'হাউজফুল'-এ 'আপকা ক্যায়া হোগা' নামে একটি আইটেম গানে অভিনয় করেন।

জ্যাকলিনকে শেষবার ২০২৩ সালে দেখা গিয়েছিল 'সেলফি' ছবির 'দিওয়ানে' গানে। যেখানে অক্ষয় কুমার এবং ইমরান হাশমিকে মুখ্য ভূমিকায় দেখা গেছে।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...