ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশে এলো শক্তিশালী এআই ফিচারের অপো রেনো১২ এফ ৫জি


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ৪:২

 শীর্ষস্থানীয় আন্তর্জাতিক স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠান অপো বাংলাদেশের বাজারে সর্বাধুনিক মডেল অপো রেনো১২ এফ ৫জি উন্মোচন করেছে। এর মাধ্যমে এআই প্রযুক্তির প্রয়োগে নতুন মাত্রা যোগ করেছে প্রতিষ্ঠানটি। উন্নত এআই ফিচার ও অসাধারণ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে দেশের বাজারে আসা ৪২,৯৯০ টাকা মূল্যের এই ডিভাইসটি বহুল প্রশংসিত রেনো১২ সিরিজের নতুন সংযোজন।

শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ব্যবহারকারীদের হাতের নাগালে এনে দিতে রেনো১২ এফ ৫জি স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে। ডিভাইসটির এআই ইরেজার ২.০ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ফোনে তোলা ছবি থেকে অপ্রয়োজনীয় বস্তু মুছে ফেলতে পারবেন। ফলে প্রতিটি শট হবে নিখুঁত। গ্রুপ সেলফির মধ্যে কোনো পথচারীর ছবি অনাকাঙ্ক্ষিতভাবে চলে এলে তা মুছে ফেলা যাবে সহজেই। এআই ম্যাজিক স্টুডিও ফিচারের সাহায্যে একটি মাত্র ছবি থেকে আপনি ছুটির দিন বা ফ্যাশনের থিমযুক্ত শৈল্পিক ছবি তৈরি করার পাশাপাশি সহজে শেয়ার করতে পারবেন। এআই স্মার্ট ইমেজ ম্যাটিং ২.০ ফিচারের মাধ্যমে আপনি অ্যাপের মধ্যেই খুব দ্রুত মানুষ ও পোষা প্রাণীর ছবি বাদ দিয়ে ইমোজি, স্টিকার ও ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবেন।

অপো’র এআই লিঙ্কবুস্ট প্রযুক্তি দুর্বল সিগনাল ও নেটওয়ার্কের সমস্যা দূর করে সংযোগের মানকেউন্নত করবে।  এছাড়া বিকনলিঙ্ক আপনাকে মোবাইল সিগনাল ছাড়াই ভয়েস কল করার সুবিধা দেবে। 

আরামদায়কভাবে হাতে রাখার সুবিধার পাশাপাশি মজবুত ডিজাইনের রেনো১২ এফ ৫জি-এর অল-অ্যারাউন্ড আর্মার প্রটেকশন ফোনের দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করবে। ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন ও স্প্ল্যাশ টাচ প্রযুক্তি এই ডিভাইসটিকে করে তুলেছে শক্তিশালী ও স্টাইলিশ। ৪৫ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তির ফোনটির ৫০০০ এমএএইচ ব্যাটারি দেবে দীর্ঘ সময় ধরে পারফরম্যান্সের নিশ্চয়তা। প্রথম থেকে ৫০ মাস পর্যন্ত নির্বিঘ্নে ব্যবহার করা যাবে ফোনটি।

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “এআই প্রযুক্তি এখন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপো রেনো১২ এফ ৫জি ফোনটি উন্নত এআই ও ৫জি 

প্রযুক্তির সমন্বয়ে ব্যবহারকারীর অভিজ্ঞতা মান বাড়াতে আমাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। বাংলাদেশের বাজারে এই অসাধারণ ডিভাইসটি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

রেনো১২ এফ ৫জি ডিভাইসটি কিনলেই গ্রাহকরা বিশেষ উপহার হিসেবে পাচ্ছেন ২ বছরের ওয়ারেন্টি, একটি ছাতা এবং এক্সক্লুসিভ মেম্বার রিওয়ার্ডস। অ্যাম্বার অরেঞ্জ ও অলিভ গ্রিন - দুইটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে অপো রেনো১২ এফ ৫জি (১২জিবি+২৫৬জিবি)। দেশজুড়ে অপো’র অনুমোদিত আউটলেটগুলোতে স্মার্টফোনপ্রেমীরা নতুন এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র ৪২,৯৯০ টাকায়।

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ