ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ১ম সভা অনুষ্ঠিত


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ৪:৩৯

৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের  চেয়ারম্যান  মোহাম্মদ আবদুল মান্নান। সভায় উপস্থিত ছিলেন পর্ষদের সতন্ত্র পরিচালক মো. আজিজুর রহমান, মো. আবদুল কুদ্দুছ, মো. সাইফুল আলম, পিএইচডি, এফসিএমএ, চার্টার্ড একাউন্টেন্ট মো. রাগিব আহসান, এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও কোম্পানি সচিব  অলি কামাল, এফসিএস।

সূচনা বক্তব্যে  চেয়ারম্যান বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ২০ লক্ষাধিক গ্রাহকের আস্থা ও ভালোবাসার ব্যাংক। তার নেতৃত্বাধীন পর্ষদ গ্রাহকদের প্রতিনিধি হিসেবে কাজ করবে। গ্রাহকদের স্বার্থ রক্ষাই তাদের মূল উদ্দেশ্য এবং এ ব্যাপারে তারা বদ্ধপরিকর। তিনি বলেন, তারা কোনরূপ কালক্ষেপণ না করে গ্রাহকদের স্বার্থ রক্ষায় খুব দ্রুতই কার্যক্রম শুরু করবেন। তাদের নেতৃত্বে ব্যাংকটি অচিরেই ঘুরে দাঁড়াবে এবং একটি শক্তিশালী আদর্শ ইসলামী ব্যাংকে উন্নীত হবে বলে বিশ^াস করেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে দেশের শরীয়াহ ভিত্তিক ব্যাংকসমূহের মধ্যে অন্যতম মডেল ব্যাংক হিসেবে দাঁড় করানোই তাদের অন্যতম লক্ষ্য।

এখানে প্রতিটি গ্রাহকের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং অচিরেই এই তারল্য সংকট কেটে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাই সম্মানিত গ্রাহকদের আতংকিত না হয়ে ধৈর্য-ধারণ ও সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়া তিনি ব্যাংকের খেলাপী বিনিয়োগ আদায়ে সর্বোচ্চ গুরুত্বারোপ, নতুন বিনিয়োগে যথাযথ বিধি-বিধান পরিপালন এবং  স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকল্পে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও, সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রমের পর্যালোচনা ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ