ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বন্যার্ত মানুষের পাশে আইএসডি’র শিক্ষার্থীরা


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ৪:৪৪

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিয়ে দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। বন্যাদুর্গত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)।

আইএসডি’র শিক্ষার্থী ও শিক্ষকরা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। তারা কুমিল্লা অঞ্চলের ২ হাজার বন্যাপীড়িত পরিবারের মাঝে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন। 

বানভাসি মানুষের সহায়তায় অনুদান নিয়ে এগিয়ে আসেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মীরাসহ পুরো আইএসডি পরিবার। স্বেচ্ছাসেবার ভিত্তিতে তারা ত্রাণ সংগ্রহ করেন, প্যাকেট করেন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পৌঁছে দেন। গ্রেড ১২ এর শিক্ষার্থীরা এই পুরো কার্যক্রমটি দায়িত্ব নিয়ে দেখভাল করেন। 

এ বিষয়ে আইএসডি’র হেড অব সায়েন্স ও সিএএস (ক্রিয়েটিভিটি, অ্যাকশন, সার্ভিস) কো-অর্ডিনেটর চার্লস গুম্বা বলেন, “বন্যায় এখনও হাজারো মানুষ আটকে রয়েছেন। মানুষের অবর্ণনীয় দুর্ভোগের খবর পেয়ে আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে সমব্যথী হয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দুর্গতদের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মী ও অভিভাবকরা এই ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন।”

 

Sunny / Sunny

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন