ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২৪তম শাখা উদ্বোধন


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ৪:৪৮

চাঁদপুর সদরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৪তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাসুদুল বারী, মোহাম্মদ নাদিম, আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঞা, এবং ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

শাখা উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাঁদপুর শাখার ব্যবস্থাপক মো. নূরুজ্জামান, হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রভাষক আ ন ম নুরুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ মো. জাহাঙ্গীর এবং ব্যাংকের হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক  কাজী মোঃ ইলিয়াস।

ব্যাংকের সিলেট জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম দুয়ারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। চাঁদপুর শাখা ব্যবস্থাপক শামসুল আলম ভূঁঞা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে।

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ