মধুপুরে রক্তদাতাদের মিলনমেলা ও সেরা রক্তদাতা সম্মাননা প্রদান
টাঙ্গাইলের মধুপুরে রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন "হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের মিলনমেলা ও রক্তদাতাদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপি মধুপুর উপজেলা হল রুমে এ কর্মসূচি পালিত হয়। এতে মধুপুর ছাড়াও টাঙ্গাইলের মির্জাপুর, কালিহাতী, ঘাটাইল, ভুঞাপুর,
ময়মনসিংহের মুক্তাগাছা, জামালপুর সদরের বিভিন্ন রক্তদাতা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন।
রক্তদাতাদের ওই মিলন মেলায় সম্মাননা প্রদান পর্বে স্বেচ্ছায় আর্ত মানবতার সেবায় রক্ত প্রদানের স্বীকৃতি হিসেবে ১৭ জনের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এতে সর্বোচ্চ ৭৮ বার রক্ত প্রদানের জন্য মধুপুরের নরকোনার সুরুজ আলীর হাতে সেরা স্মারকটি উঠেছে।
কর্মসূচির আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান তালুকদার। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন ছাড়াও বক্তৃতা করেন বিশেষ অতিথি মধুপুর থানার অফিসার ইনচার্জের পক্ষে ওসি (তদন্ত) মো. রাসেল আহম্মেদ, উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোসাইটির উপদেষ্টা এস এম শহীদ, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
স্বেচ্ছায় রক্ত দাতাদের মধ্যে বক্তব্য রাখেন সর্বোচ্চ রক্তদাতা মো. সুরুজ আলী, নব দিগন্ত ব্লাড গ্রুপ সভাপতি সাইফুল্লাহ বিন মানসুর, সাধারণ সম্পাদক রুহুল আমিন রনি, কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রিফাত, স্বেচ্ছায় রক্তদান মুক্তাগাছা সংগঠনের সাধারণ সম্পাদক লালচান মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেট্রো হসপিটালের স্বত্বাধিকারী পরিচালক ডা. নাজমুল হোসেন রনি, অধ্যাপক মো. মেজবা উদ্দিন আহম্মেদ, প্রভাষক মো. নাজিবুল বাশার, মো. হারুন মাস্টার, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আর্শেদ আলম সহ হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির অন্যান্য সদস্য বৃন্দ।
সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে ও লটারি ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার