ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিতর্কের মুখে যেসব পোস্ট মুছে দিলেন তামান্না


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ১১:৫৫

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রোফাইলে ‘রাধা’-সাজের ছবিতে ভরপুর ছিল। এই কাজটিকেই জীবনের অন্যতম সেরা কাজ বলে অভিহিত করেছিলেন তিনি। কিন্তু বর্তমানে তার প্রোফাইল থেকে এসব ছবি মুছে দিয়েছেন। একটি বিপণী সংস্থার জন্য জন্মাষ্টমীর আগে শ্রীরাধিকার বেশে একাধিক ফটোশুটে করেছিলেন এ অভিনেত্রী। সম্প্রতি সেসব ছবি তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছিলেন। কিন্তু কয়েকটা দিন যেতে না যেতেই, সেই পোস্টে প্রশংসার বদলে কটাক্ষর শিকার হয়েছেন।
ফটোশুটে বিপণী সংস্থার হয়ে রাধা-কৃষ্ণের সম্পর্ককে ফুটিয়ে তোলা হয়েছিল। যেখানে কৃষ্ণের প্রেমে মগ্ন রাধিকা। শয়নে, স্বপনে, জাগরণে তিনি কেবল শ্রীকৃষ্ণকেই দেখতে পাচ্ছেন।
তবে কখনোই তিনি যেন কৃষ্ণকে কাছে পাচ্ছেন না। এই ছবিগুলিতে মূলত তুলে ধরা হয়েছিল রাধিকার বেশে তামান্নাকেই। কৃষ্ণকে সেভাবে প্রকাশ্যে আনা হয়নি। ওই বিপণীর মালিক বলেছিলেন তামান্নার সারল্যের কারণেই রাধা সাজ এতো সুন্দরভাবে ফুটে উঠেছে। এই পোস্ট নেটিজেনদের মতে, পোশাক বিক্রির জন্য রাধা-কৃষ্ণের পবিত্র প্রেমে যৌনতা টেনে আনা হয়েছে যা অনুচিত। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘মূর্খের দল, নিজের পণ্যের বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতা নিয়ে আসবেন না। এতো বড় সাহস কী ভাবে হয় আপনাদের।’ 
এই সমস্ত কটাক্ষ আসতে থাকার পরে, রাধা-কৃষ্ণের পোস্ট মুছে দিয়েছেন তামন্না। তার প্রোফাইলে এখন এই সংক্রান্ত আর কোনও পোস্টই নেই। ফেসবুক ও ইনস্টাগ্রাম, দুই জায়গা থেকেই এ সমস্ত পোস্ট দেখা যাচ্ছে না । অনেকে মনে করছেন বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ নিয়েছেন তামান্না।

 

Aminur / Aminur

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...