ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের সর্বোচ্চ করদাতা তারকা শাহরুখ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ১২:৪২

ভারতের সেলেব্রিটি করদাতাদের তালিকা প্রকাশ্যে এসেছে। ২০২৩-২০২৪ অর্থবর্ষের হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি কর দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবর্ষে ৯২ কোটি রুপি আয়কর দিয়েছেন শাহরুখ। আর সেটার জন্যই তিনি এই বছরের সর্বোচ্চ করদাতা ভারতীয় তারকা হয়েছেন। 

শাহরুখ খানের পরেই রয়েছেন তামিল অভিনেতা থালাপতি বিজয়। তার দেওয়া করের অঙ্ক ৮০ কোটি টাকা। তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে সালমান খান এবং অমিতাভ বচ্চন। সালমান কর দিয়েছেন ৭৫ কোটি রুপি এবং অমিতাভ বচ্চনের দেয়া করের পরিমাণ ৭১ কোটি রুপি। ৬৬ কোটি রুপি কর দিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন বিরাট কোহলি। এরপরে আছেন অজয় দেবগণ, তিনি ৪২ কোটি রুপি কর দিয়েছেন। সপ্তমে ধোনি, ৩৮ কোটি রুপি কর দিয়েছেন এই তারকা ক্রিকেটার। এরপরেই অভিনেতা রণবীর কাপুর, যিনি কর দিয়েছেন ৩৬ কোটি রুপি। এরপরে হৃতিক এবং শচীন টেন্ডুলকার দুজনেই ২৮ কোটি রুপি করে কর দিয়েছেন।

এই তালিকার সেরা বিশে নাম আছে কারিনা, কিয়ারা ও ক্যাটরিনার। এছাড়াও আছেন কপিল শর্মা, সৌরভ গাঙ্গুলী, শহিদ কাপুর, হারদিক পান্ডিয়া, আল্লু অর্জুন, মোহন লাল এবং পঞ্চজ ত্রিপাঠি।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...