ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বন্যায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ১২:২২

টাঙ্গাইলের মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত এবং সম্প্রতি বন্যায় নিহতদের স্মরণে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুড়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন প্রমুখ। 

এ সময় মধুপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ও সৃষ্ট বন্যায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মঞ্জুরুল ইসলাম। 

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম