‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করল মেটলাইফ বাংলাদেশ
দেশের একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসেবে সম্মানজনক ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি লাভ করেছে মেটলাইফ বাংলাদেশ। এটি একটি আন্তর্জাতিক মানের স্বীকৃতি।
মেটলাইফ বাংলাদেশের বর্তমান কর্মীদের কাজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটিকে সম্মানজনক এ স্বীকৃতি প্রদান করা হয়।
কাজের চমৎকার পরিবেশ ও সংস্কৃতির পাশাপাশি কর্মীদের ক্যারিয়ারের অগ্রগতি ও তাদের দক্ষতা বিকাশে সুযোগ প্রদানের জন্য ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে পরিচিত।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বিশ্বমানের আর্থিক সুরক্ষার মাধ্যমে মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করার কাজ করি আমরা। আর এ উদ্দেশ্যই আমাদের নিবেদিতভাবে কাজ করে যেতে উৎসাহিত করে। এ স্বীকৃতি আমাদেরকে এ যাত্রায় সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। সকল কর্মীদের সঠিক মূল্যায়ন ও ক্ষমতায়নের মাধ্যমে একটি যত্নশীল কর্মসংস্কৃতি গড়ায় বিশ্বাস করে মেটলাইফ। ফলে, সন্তুষ্ট কর্মী দ্বারা গ্রাহকদের জন্যও উচ্চমানের সেবা নিশ্চিত করা সম্ভব।”
‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’র গবেষণা অনুযায়ী, গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানসমূহে একজন ভালো মানের বস খুঁজে পাওয়ার সম্ভাবনা ৪.৫ গুণ বেশি। এছাড়াও, এসব প্রতিষ্ঠানে কাজে আসার প্রতি কর্মীদের আগ্রহ ৯৩ শতাংশ বেশি থাকে।
৭০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে, প্রতিষ্ঠানটির ৪শ’ কর্মী ও ১৪ হাজার জন বীমা এজেন্টের মাধ্যমে ১০ লাখেরও বেশি মানুষ ও ৯শ’ করপোরেট প্রতিষ্ঠানকে সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি।
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ