এলজিইডিতে ক্রিলিকসহ চারটি প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধ
রবিবার ৮ সেপ্টেম্বর এলজিইডি সদর দফতরের আরডিইসি ভবনের সেমিনার কক্ষে জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক)সহ চারটি প্রকল্পের প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ। পাঁচ দিনব্যাপি টিওটি কোর্স অন টোটাল স্টেশন, চার দিনের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, পাঁচ দিনের কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ, পাঁচ দিনের র্যাপিড ক্লাইমেট ইমপ্যাক্ট এ্যাসেসমেন্ট এবং তিন দিনের কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট মনিটরিং ইনক্লুডিং ই-সিএমএস ট্রেনিং শিরোনামে প্রশিক্ষণগুলো অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ উদ্বোধনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আরও মনোযোগী হতে হবে। সরকারের সময় ও অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণে আমাদের সবার ভূমিকা অপরিসীম। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে আমাদের দেশের গ্রামীণ সড়ক, ব্রিজ, কালভার্ট, বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রে, স্কুল ভবন ও স্থাপনার ডিজাইন ও বাস্তবায়ন করতে হবে। এছাড়া তিনি নারীদের কর্মপরিবেশ ও সুরক্ষায় সবাইকে অবদান রাখতে অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুর রশীদ মিয়া মানব সম্পদ উন্নয়ন মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিট, মো. আনোয়ার হোসেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রোগ্রাম ফর সার্পোটিং রুরাল ব্রিজ, মো. আব্দুল হাকিম অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ডাইরেক্টর ক্রিলিক, মো. সেলিম মিয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানব সম্পদ পরিবেশ ও জেন্ডার শাখা, নজরুল ইসলাম তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকিউরমেন্ট, মো. বেলাল হোসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রশাসন, মোল্লা মিজানুর রহমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রোগ্রাম ফর সার্পোটিং রুরাল ব্রিজ, মো., গোলাম আজম তত্ত্বাবধায়ক প্রকৌশলী, শেখ মো. আবু জাকির সেকান্দার প্রকল্প পরিচালক, মো. আবদুল খালেক প্রকল্প পরিচালক ক্রিম-ক্রিলিক, ডক্টর ডান বুম টিম লিডার আইডিসি ক্রিলিক। এছাড়া এসময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরামর্শকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এলজিইডি প্রশিক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ