ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সাংবাদিকতার নিরপেক্ষতা রক্ষায় কাশিমপুর প্রেসক্লাবের সংবিধানের প্রশংসা


কাশিমপুর প্রতিনিধি photo কাশিমপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৪ রাত ৯:১৫

গাজীপুর মহানগরীর কাশিমপুর প্রেসক্লাবের সংবিধানের অনুচ্ছেদ ৬(ছ) ধারার সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসার ঝড় উঠেছে। এই ধারায় বলা হয়েছে, প্রেসক্লাবের কোনো সদস্য রাজনীতি করতে পারবেন না, যা তাদের সাংবাদিকতার কাজে নিরপেক্ষতা বজায় রাখতে সহায়ক হবে। প্রেসক্লাবের এই সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় জনসাধারণ এবং সাংবাদিক মহল থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

কাশিমপুর প্রেসক্লাবের সংবিধানের এই ধারা অনুযায়ী, কোনো সাংবাদিক যদি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত থাকেন, তবে তিনি প্রেসক্লাবের সদস্য হতে পারবেন না। ফলে সাংবাদিকরা নিরপেক্ষতা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন বলে মনে করছেন অনেকেই। সাধারণ জনগণ এবং সাংবাদিক মহল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা একজন সাংবাদিকের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করতে পারে, যা সাংবাদিকতার নীতির সঙ্গে সাংঘর্ষিক। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা সাংবাদিকদের নিরপেক্ষতা দেখতে চাই। একজন সাংবাদিক যদি রাজনীতি করেন, তবে তিনি নিরপেক্ষ সংবাদ দিতে সক্ষম হবেন না। কাশিমপুর প্রেসক্লাবের এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। আরেক বাসিন্দা জানান, এ ধরনের সিদ্ধান্ত সাংবাদিকদের মধ্যে নিরপেক্ষতার মান বজায় রাখতে সহায়ক হবে এবং তাদের পেশাগত দায়িত্ব পালন সহজ হবে।

কাশিমপুর প্রেসক্লাবের এই নীতির প্রশংসা শুধু স্থানীয় বাসিন্দারাই করেননি, সাংবাদিকরাও একমত পোষণ করেছেন। তাদের মতে, একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হলো সত্য প্রকাশ করা এবং জনসাধারণকে সঠিক তথ্য প্রদান করা। কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা তাদের কাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি মো. আমজাদ হোসেন জানান, আমরা সাংবাদিকদের মধ্যে পেশাগত দায়িত্ব পালন করার সময় নিরপেক্ষতা বজায় রাখতে চাই। আমি নিজেও গত জানুয়ারিতে রাজনৈতিক পদ থেকে অব্যাহতি নিয়েছি। আমার বিশ্বাস, এটাই সঠিক সিদ্ধান্ত ছিল। সাংবাদিকরা যদি রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন, তাহলে তারা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারবেন না।

তিনি আরো জানান, প্রেসক্লাবের সদস্যদের সবাইকে এই নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং যে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে নিজেদের দূরে রাখতে হবে। সাংবাদিকতার পেশার মান এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

এদিকে, প্রেসক্লাবের এই সিদ্ধান্ত নিয়ে আরো অনেক সাধারণ মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া গেছে। তারা বলছেন, সাংবাদিকদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সাংবাদিকতার প্রতি মানুষের বিশ্বাস তৈরি করে এবং সংবাদমাধ্যমের প্রতি আস্থা বৃদ্ধিতে সহায়ক হয়।

একজন সাধারণ মানুষ বলেন, আমরা চাই সাংবাদিকরা সত্যের পথে থাকুক এবং যে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকুক। কাশিমপুর প্রেসক্লাবের এই উদ্যোগ সত্যিই অনুকরণীয়।

এই ধারা অনুযায়ী, যারা সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাদের কাশিমপুর প্রেসক্লাবে সদস্যপদ বজায় রাখা হবে না। এতে প্রেসক্লাবের সকল সদস্য সাংবাদিকতার নীতিমালা মেনে চলবেন এবং সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পথে কাজ করে যাবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এমএসএম / জামান

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের

নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ

তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য

কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন

বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার

পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,

আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই

নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!