সলঙ্গা প্রেসক্লাবের সভাপতির ওপর যুবদল নেতার হামলা
সিরাজগঞ্জের সলঙ্গায় দৈনিক করোতোয়া পত্রিকার সলঙ্গা প্রতিনিধি ও সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক কোরবান আলীর ওপর থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সেলিম এলাহী ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সলঙ্গার লুঙ্গি হাটায় গেলে সাংবাদিক কোরবান আলীর ওপর হামালা করে সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সেলিম এলাহী ও তার সহযোগীরা। এ সময় উপস্থিত লোকজন সাংবাদিক কোরবানকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করান।
আহত সাংবাদিক কোরবান আলী বলেন, আমি বাড়ি থেকে আমার মোটরসাইকেল নিয়ে সলঙ্গা বাজেরর লুঙ্গি হাটায় গেলে যুবদল নেতা সেলিম এলাহী ও তার সহযোগীরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। তার সাথে আমার কোনো পূর্বশত্রুতা ছিল না। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
অভিযুক্ত সেলিম এলাহী সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আলী আশরাফের ছেলে ও থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক। তিনি এলাকায় পুকুর খনন ও মাটি ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সেলিম এলাহীর মুঠোফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম পাপন জানান, বিষয়টি শুনেছি। এটি খুবই দুঃখজনক। তৎক্ষণিক আমার সদস্য সচিব শাহিন রেজাকে সাংবাদিক কোরবান আলী ও সেলিম এলাহীকে নিয়ে বসে সমাধান করতে বলেছি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে সাংবাদিক কোরবান আলীর ওপর হামলার ঘটনায় প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
T.A.S / জামান
জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী
দুই দিনের সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের
পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না: জাগো নিউজকে শিক্ষামন্ত্রী
স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান