আসামির আইনজীবীকে ‘বাধাহীন দায়িত্ব পালনে’ সহায়তার নির্দেশ
সারাদেশের বিভিন্ন আদালতে উপস্থিত কোনো আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত থাকলে তিনি যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, গত ২৫ আগস্ট প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতে উপস্থিত সব আসামির আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক। তাই আদালতে উপস্থিত আসামিদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন তা নিশ্চিত করতে অধস্তন আদালত/ট্রাইব্যুনালে উপস্থিত আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে ওই আসামির জন্য লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করতে হবে।
এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতে উপস্থিত কোনো আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত থাকলে ওই আইনজীবী যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার নির্দেশনা দেয়া হয়।
বাংলাদেশ সুপ্রিমকোর্টের ওই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জারি করা এক চিঠিতে বলঅ হয়েছে, জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০২৪ এর অনুচ্ছেদ ২ এর উপ-অনুচ্ছেদ (১) (থ) অনুযায়ী উদ্ভূত কোনো বিশেষ পরিস্থিতির কারণে আদালতে উপস্থিত আসামি যদি কোনো আইনজীবী নিযুক্ত করতে না পারেন তাহলে তাকে অসমর্থ ব্যক্তি হিসেবে গণ্য করে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার মাধ্যমে আইনগত সহায়তা দিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়।
T.A.S / জামান
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ