কোথায় ছিলেন রাশমিকা?
দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা। অভিনয় ও সৌন্দর্যে দর্শকের হৃদয়ে জায়গা করেছেন আগেই। বলিউডের ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করেও সাফল্যের দেখা পেয়েছে। গত এক মাস কোথাও দেখা যায়নি রাশমিকাকে। কোনো সামাজিক অনুষ্ঠান না, ছিলেন না সোশ্যাল মিডিয়াতেও। অবশেষে আড়াল ভেঙেছেন এই সুন্দরী। রাশমিকা জানিয়েছেন, দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি।
ইনস্টাগ্রামে রাশমিকা মান্দানা বলেন, ‘বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন পর সোশ্যাল মিডিয়ায় এলাম। গত মাসে এখানে আমি অ্যাক্টিভ ছিলাম না। কারণ আমি দুর্ঘটনার কবলে (ছোট) পড়েছিলাম। আমি সুস্থ হয়ে উঠছিলাম। চিকিৎসকরা বাড়িতে বিশ্রামে থাকতে বলেছিলেন।’
তিনি আরো বলেন, ‘আগের চেয়ে এখন ভালো আছি। এখন অবশ্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং কাজে ফেরার মতো অবস্থায় আছি। নিজের শরীরের যত্ন নেয়াকে প্রাধান্য দিন। জীবন খুবই ভঙ্গুর এবং সংক্ষিপ্ত। আমরা জানি না, আগামীকাল পৃথিবীতে থাকব কি-না। সুতরাং প্রতিদিন আনন্দে থাকুন।’
T.A.S / জামান
খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম
‘হাজারবারও বিজয়কেই বেছে নেব’, সমালোচকদের জবাব রাশ্মিকার
তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
জীবন অপেরা শেষে মিম
আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী
শুক্রবার এলেই 'অন্য রূপে' ভাবনা
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে