ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মধুপুরে আদিবাসী নেতার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২৪ বিকাল ৫:৫৬

টাঙ্গাইলের মধুপুরে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকসহ ১১ বন্দির মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন গারো কোচ সম্প্রদায়ের লোকেরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, সার্বিক মানব উন্নয়ন সংগঠন, আচিক মিচিক সোসাইটি, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের মাধ্যমে টাঙ্গাইল জেলা প্রসাশক রবাবর স্মারকলিপিটি প্রদান করা হয়। 

মধুপুরের বিভিন্ন গ্রাম থেকে কয়েকশ গারো কোচ নারী-পুরুষ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে এ স্মারকলিপি প্রদান করেন। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন- জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি থমাস চাম্বুগং, গারো স্টুডেন্ট ফেডারেশনের মধুপুর শাখার সভাপতি তুষার নেকলা, বাগাছাসের মধুপুর শাখার লুসি রিছিল, কোচ আদিবাসী সংগঠনের নেতা ভরত বর্মন প্রমুখ। স্মারকলিপি পাঠ করেন সার্বিক মানব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের খ্যাতনামা সভাপতি ইউজিন নকরেকসহ সার্বিক মানব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে গাছ চুরির মামলা করায় ৫ সেপ্টেম্বর টাঙ্গাইল কোর্টে হাজিরা দিতে গেলে তাকেসহ ১১ জনকে জেলহাজতে প্রেরণ করা হয়। বক্তারা এই মামলাকে মিথ্যা ও ভূমিহীন আদিবাসী জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার অপচেষ্টা বলে দাবি করেন। 

সার্বিক মানব উন্নয়ন সংগঠনের ৮৪ শতাংশ জমি নিয়ে বিবাদীর দায়ের করা মামলায় তিনিসহ আরো ১১ জন জেলহাজতে রয়েছে। মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। 

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুাবায়ের হোসেন স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম