ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

এনআইডি নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত আইনবহির্ভূত : ইসি সচিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২৪ বিকাল ৫:৫৯

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের বিষয়ে আওয়ামী লীগের নেয়া সিদ্ধান্ত আইনবহির্ভূত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এনআইডি স্থানান্তরের আইন বাতিল করে এ সংক্রান্ত কার্যক্রম ইসির অধীনে রাখার জন্য রাষ্ট্রপতির দপ্তরকে আধাসরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন ইসি সচিব শফিউল আজিম। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি দপ্তরের জনবিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির কাছে পত্রটি পাঠিয়েছেন সচিব।

এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনকে রোল হিসেবে বিবেচনা করে জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট লুসিয়া ও সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডা দ্বীপপুঞ্জ ইত্যাদি দেশের নির্বাচন কমিশন সফলভাবে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে। জাতীয় পরিচয়পত্র কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে ন্যস্তকরণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিলের বিষয়টি আপনার নজরে আনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সম্প্রতি পদত্যাগ করেছেন) সদয় অনুমোদন দিয়েছেন।

আরও উল্লেখ করা হয়, স্বাধীনতাত্তোর বাংলাদেশে নাগরিকদের নিয়ে যে সব ডাটাবেজ তৈরি হয়েছে তার মধ্যে একমাত্র ভোটার তথা এনআইডি ডাটাবেজ ব্যতীত অন্য কোনো ডাটাবেজ শতভাগ আস্থা ও গ্রহণযোগ্যতা পায়নি। যে কারণে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান নাগরিকদের পরিচিতি নিশ্চিতকরণে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত ডাটাবেজ ও নাগরিক সেবার ওপর আস্থাশীল, যা নির্বাচন কমিশনের এক অনন্য অর্জন।

জাতীয় স্বার্থে অমূল্য এ তথ্যভান্ডারকে সুসংহত রেখে অব্যাহত নাগরিক সেবা নিশ্চিতকল্পে নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে ন্যস্তকরণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি।

T.A.S / জামান

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত