কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩০ লাখ টাকার অনুদান
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সিএসআর তহবিল থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীকের হাতে অনুদানের ৩০ লাখ টাকার পে-অর্ডার তুলে দেন কমিউনিটি ব্যাংকের টেকসই অর্থায়ন ইউনিটের সদস্য মো. হাসনাত খান রিজভী এবং মার্কেটিং বিভাগের কর্মকর্তা দিদারুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, মো. কামরুল হাসান, এনডিসি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অনুদান দেয়া হয়েছে বলে জানান তারা।
এছাড়াও, কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে।
এ তহবিল দিয়ে সরাসরি বন্যাদুর্গতদের খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং সুপেয় পানি বিতরণে ব্যয় করা হবে।
Sunny / Sunny
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান