দেশ ছাড়লেন প্রযোজক-পরিচালক রাকিবুল হাসান সোহেল
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাট্য পরিচালক এবং প্রযোজক রাকিবুল হাসান সোহেল (আর এইচ সোহেল) একাধারে অগণিত একক এবং ধারাবাহিক নাটক পরিচালনা ও প্রযোজনা করেছেন। বিষেশ সূত্রে জানা গেছে, তিনি বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ২টায় ইউরোপের উদ্দেশে উড়াল দিয়েছেন। মিডিয়াপাড়ায় গুঞ্জন উঠেছে- তিনি কী কারণে এই সময়ে হঠাৎ দেশ ছাড়লেন?
তার সাথে যোগাযোগ কার হলে তিনি হাসতে হাসতে বললেন, ভাই আমি পালাই নাই। গত বছর দুবাইসহ বেশ কয়েকটি দেশ ঘুরে কিছু নাটক নির্মাণ করেছিলাম। আগামীতে সিনেমা প্রযোজনার ইচ্ছে আছে। দেশের স্বার্বিক অবস্থা ভালো হলে ইউরোপের বেশকিছু উল্লেখযোগ্য লোকেশনে সিনেমার কিছু দৃশ্যধারণ করার পরিকল্পনা রয়েছে। আমাদের ফিল্ম এখন বিশ্ব দরবারে পৌঁছেছে। মূলত লোকেশন দেখার উদ্দেশ্যে এই ভ্রমণ। আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে দেশে ফিরব।
এক প্রশ্নের জবাবে তিনি বললেন, এখন পর্যন্ত সিনেমার শিল্পী চূড়ান্ত করা হয়নি। দেশে ফিরে বাকি সব চূড়ান্ত করা হবে। আমার জন্য সকলে দোয়া করবেন, যেন ভালোভাবে ফিরে আসি।
তিনি প্রায় তিন হাজার নাটক প্রযোজনা করেছেন এবং দুই শতাধিক নাটক পরিচালনা করেছেন। উল্লেখযোগ্য নাটকগুলো হলো- শিমার, টেপা হারিস, অবসর, বাক-বাকুম, ফরগেট মাস্টার, টিয়ার খাঁচা, পাগলের বিয়ে, ঘরজামাই গ্রাম, ফালতু, আই এম দ্য গ্রেট ফাজিল, কালোজামাই। এমনকি তিনি ইমরান হাসমি, হিমেস রেশমিইয়ারের মতো জনপ্রিয় বলিউড তারকাকে নিয়েও আন্তর্জাতিকভাবে কাজ করেছেন।
এমএসএম / জামান
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়
‘ডন ৩’ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর
মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়
এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্সি
শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন
সালমান শাহর উন্মাদনার গল্প নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’
অরিজিতের মতো গান ছাড়তে চেয়েছিলেন শান
ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ
নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’
বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’
পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা