কাশিমপুর ট্রাকস্ট্যান্ডে অনৈতিক কার্যকলাপের অভিযোগে উত্তেজনা, শ্রমিকদের মারধর
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার মাধবপুর এলাকার একটি ট্রাকস্ট্যান্ডে অনৈতিক কার্যকলাপের অভিযোগে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শ্রমিকরা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, যেখানে আশুলিয়া থানার কয়েক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার টেঙ্গুরী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. রমজান আলী (৩৫), এবং নৈহাটি গ্রামের মো. সৌরভ (৩৫) এক মহিলাকে সাথে নিয়ে কাশিমপুর থানার মাধবপুর এলাকার একটি ট্রাকস্ট্যান্ডের অফিসকক্ষে প্রবেশ করে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করে।
এ সময় ট্রাকস্ট্যান্ডের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মো. ফারুক হোসেন (২৪), মো. হৃদয় (২৬) এবং মো. সাহেদ (২৪) তাদের বাধা দিলে অভিযুক্ত রমজান আলী এবং সৌরভ ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে। এতে ফারুক, হৃদয় এবং সাহেদের শরীরে নীলাফুলা জখম হয়। তাদের চিৎকারে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা ঘটনাস্থলে এসে অভিযুক্তদের অনৈতিক কর্মকাণ্ড দেখে উত্তেজিত হয়ে তাদের মারধর করেন।
পরবর্তীতে আশুলিয়া থানার টেঙ্গুরী গ্রামের হাবিবুর রহমানে ছেলে মো. সুমন (২৮) এবং তার সহযোগী ৪-৫ জনকে নিয়ে ঘটনাস্থলে এসে তাদের সঙ্গীদের উদ্ধারে করার চেষ্টা করে। কিন্তু তারাও শ্রমিকদের রোষানলে পড়ে। শ্রমিকরা তাদেরও মারধর করেন।
স্থানীয়রা জানান, ট্রাকস্ট্যান্ডটি দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল। কিন্তু সম্প্রতি কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনৈতিক কার্যকলাপের চেষ্টা করছে, যা এলাকার পরিবেশ নষ্ট করছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কাশিমপুর থানার এক কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের
নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ
রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য
কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন
বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,
প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার
পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,
আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই
নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!