ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বনের হাতি বনে নেই, বন বিভাগের মনে নেই


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ৩:৩২

দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে বন্যহাতির আক্রমণে মো. ছৈয়দ প্রকাশ লুতু মিয়া (৫৭) নামে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সাড়ে রাত ১০টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের (১ নম্বর ওয়ার্ড) হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ছৈয়দ প্রকাশ লুতু মিয়া (৫৭) মৃত আবুল খায়েরের দ্বিতিয় পুত্র বলে জানা গেছে।  

স্থানীয় লোকজন জানান, দেয়াঙ পাহাড়ে হাতি বিচরণ করছে তা জেনে সন্ধ্যার আগেই সংসারের কাজকর্ম সেরে ঘরে ঢুকে পড়েন এলাকার বাসিন্দারা। দীর্ঘ বছর প্রায় সময় হাতির আক্রমণে দুর্ঘটনা হচ্ছে। রাত সাড়ে ১০টার দিকে লুতু মিয়া ফাজিলখাঁর হাট থেকে বাজার করে বাড়ি আসার পথে হঠাৎ বন্যহাতি তার সামনে পড়ে। ভয়ে ছুটতে থাকলেও উন্মুক্ত হাতির পায়ে পিষ্ট হয়ে বাড়ির পাশে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী বলেন, হাতির আক্রমণে মো. ছৈয়দ নামে এক বৃদ্ধ নিহত হন। অথচ প্রশাসনসহ বন বিভাগকে জানালেও কোনো কাজ হচ্ছে না। বন বিভাগের কর্মকর্তারা নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়ে ঘুমিয়ে পড়েন।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ঘটনাটি শোনামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এমএসএম / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার