বাংলাদেশ ভ্রমণে সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের বিশেষভাবে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই সতর্কতায় শিথিলতা এসেছে। লেভেল ফোরের (চতুর্থ ধাপ) সতর্কতা কমিয়ে লেভেল থ্রিতে (তৃতীয় ধাপ) নামিয়ে আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজেও নির্দেশনাটি শেয়ার করা হয়েছে।
'নাগরিক অস্থিরতার' কারণ উল্লেখ করে কিছু পরামর্শ মেনে বাংলাদেশ ভ্রমণ করার তাগিদ দেওয়া হয়েছে নির্দেশনায়। মার্কিনিদের সব ধরনের জমায়েত, বিশেষ করে রাজনৈতিক জমায়েতগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।
কিছু জেলায় ভ্রমণ করতে নিজ নাগরিকদের বারণ করেছে যুক্তরাষ্ট্র। নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলায় (সম্মিলিতভাবে পার্বত্য চট্টগ্রাম নামে পরিচিত) ভ্রমণ করবেন না।
মার্কিন পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে, ২০২৪ সালের জুলাই মাসের নাগরিক অস্থিরতার পর থেকে সহিংস সংঘর্ষ অনেকাংশে শেষ হয়েছে। তবে কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে। মার্কিন নাগরিকদের সব ধরনের জমায়েত, এমনকি শান্তিপূর্ণ জমায়েত এড়িয়ে চলার কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ভ্রমণকারীদের জনাকীর্ণ অঞ্চলে পকেটমারের মতো ছোটখাটো অপরাধ সম্পর্কে সচেতন হওয়া উচিত। ছিনতাই, চুরি, হামলা এবং অবৈধ মাদক পাচারের মতো অপরাধগুলো বাংলাদেশের প্রধান শহরগুলোতে হতে পারে। তবে জাতীয়তার কারণে বিদেশীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে- এমন কোনো ইঙ্গিত নেই। এই অপরাধগুলো সময় এবং অবস্থানের উপর ভিত্তি করে হয়ে থাকে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। পরদিনই মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না।
T.A.S / জামান
দুই দিনের সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের
পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না: জাগো নিউজকে শিক্ষামন্ত্রী
স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি