ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শাহ আহমেদ শফীকে দক্ষিণ আফ্রিকায় হাইকমিশনার নিয়োগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৯-২০২৪ দুপুর ১:৫৮

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে শাহ আহমেদ শফীকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে শাহ আহমেদ শফীর নাম উল্লেখ করে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে উল্লেখ করা হয়, শাহ আহমেদ শফী অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৮ সালে তিনি ফরেন সার্ভিস একাডেমি ঢাকায় মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজে সিনিয়র ডিরেক্টর স্টাফ (ফরেন অ্যাফেয়ার্স) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি কর্মজীবনে নাইরোবি, লস অ্যাঞ্জেলেস, প্যারিস এবং নয়াদিল্লি বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি বেজিংয়ে বাংলাদেশ দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবেও দায়িত্ব পালন করেন।

শাহ আহমেদ শফী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (আইআইএপি) থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মাস্টার্স করেন। 

২০১৬ সালে তিনি বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স (সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স) সম্পন্ন করেন।

জামান / জামান

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের

প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি