না ফেরার দেশে ছিনতাইকারীদের গুলিতে আহত সবজি বিক্রেতা
টানা ২৭ ঘন্টা মৃত্যুযন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন গাজীপুরের কাশিমপুরে ছিনতাইকারীদের ছোড়া গুলিতে আহত সবজি বিক্রেতা জাহিদুল ইসলাম (৬২)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন।
নিহত জাহিদুল ইসলাম ময়মনসিংহের নান্দাইল থানার ছোট বুরুলিয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। তিনি কাশিমপুর থানার নামা বাজার এলাকায় হাজিবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে কাশিমপুর বাজারে সবজি বিক্রি করতেন।
নিহতের মেয়ের জামাই মো. জাহাঙ্গীর আলম জানান, গত বুধবার প্রতিদিনের মতো আমার শ্বশুর কাশিমপুর বাজারে সবজি বিক্রি করছিলেন। রাত সোয়া ১০টার দিকে মিতু জুয়েলার্সের মালিক অনুপ কুমার দে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারী দল তাকে আঘাত করে। পরে তার কাছ থেকে স্বর্ণলংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আতংক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়ে ছিনতাইকারী দল। এরমধ্যে একটি গুলি আমার শ্বশুরের হাত দিয়ে ঢুকে পেটের ভেতর ঢুকে যায়। পরে তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব (কেপিজে) মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
তিনি আরো জানান, ওই হাসপাতালে ডাক্তার না থাকায় বুধবার রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তৃপক্ষ। সেখানে অবস্থার অবনতি বৃহস্পতিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে ওই দিন রাতেই অপারেশনের এক ঘণ্টা পর রাত ১টার দিকে মারা যান তিনি।
তিনি জানান, ময়নাতদন্ত শেষে লাশ কাশিমপুর নেয়ার পর প্রথম জানাজা হবে। পরে তার গ্রামের বাড়ি ময়মনসিংহ নিয়ে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।
কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন জানান, এ বিষয়ে এখনো মামলা হয়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
এমএসএম / জামান
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের
নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ
রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য
কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন
বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,
প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার
পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,
আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই
নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!