আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে ব্রৌঞ্জ পদক অর্জন করলো ইউসিবি
২৪ তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ডের প্রাইভেট সেক্টর ব্যাংকস ক্যাটাগরিতে বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টস ২০২৩ এর জন্য ব্রৌঞ্জ পদক (জয়েন্ট) অর্জন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।
রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্র্বতীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ ফরিদুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফারুক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার; বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন; এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, ।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন আইসিএবির প্রেসিডেন্ট ফোরকান উদ্দীন, ভাইস-প্রেসিডেন্টবৃন্দ, সাবেক প্রেসিডেন্ট সহ পুরস্কার বিজয়ী বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ব্যাংকটির সাম্প্রতিক সাফল্যের পেছনে সুশাসন, টেকসই আর্থিক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও গ্রাহক-কেন্দ্রিক কৌশলের বিশেষ অবদান রয়েছে। এই সম্মান ও স্বীকৃতি অর্জনের পেছনেও এ বিষয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ধারাবাহিক সহযোগিতার জন্য ব্যাংকটি এর বোর্ড অব ডিরেক্টরস, শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মী ও অন্যান্য সকল অংশীজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
Sunny / Sunny
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ