সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। সাবেক এই মন্ত্রী বর্তমানে আদাবর থানায় আছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে র্যাব।
আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে র্যাব ১২টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করে। ফরহাদ হোসেনকে কোথা থেকে কখন আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
অন্যদিকে ফরহাদ হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসনমন্ত্রীকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
আওয়ামী সরকারের মন্ত্রী ফরহাদ হোসেন ১৯৭২ সালে মেহেরপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছহিউদ্দিন বিশ্বাস মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি তৎকালীন কুষ্টিয়া-৫ (বর্তমান মেহেরপুর-১) আসনের সংসদ সদস্য ছিলেন। ২০২২ সালে ছহিউদ্দিন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
ফরহাদ হোসেন খুলনা বিএল কলেজের ছাত্র ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন। পরে রাজধানীর সিটি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হন।
ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি।
এমএসএম / জামান
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ