ডিসি নিয়োগ বাতিল হওয়া উপসচিব এনামুল করিম এবার ওএসডি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পিকেএম এনামুল করিমকে এবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর আগে সমালোচনার মুখে এনামুল করিমের সিলেটের ডিসি হিসেবে নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) এনামুল করিমকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ৯ সেপ্টেম্বর ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। সেখানে বিতর্কিত কর্মকর্তা এনামুল করিমকে সিলেটের জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছিল। পরদিন ১০ সেপ্টেম্বর তার ডিসি নিয়োগের আদেশ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তাকে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর সমালোচনা শুরু হয়। ফেনীর সাবেক এই অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এনামুল করিম ২০১৯ সালে নুসরাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে সব ধরনের প্রচেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে। মৃত্যুর আগে নুসরাত জাহান রাফি ও তার মা শিরিন আক্তার ন্যায়বিচারের আশায় তার কাছে গিয়েছিলেন। এরপর মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ ওঠে এনামুল করিমের বিরুদ্ধে।
এমএসএম / জামান
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ