ছবি তুলতে না চাওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন রাভিনা
হঠাৎ করেই বেশ আলোচনায় বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। সম্প্রতি লন্ডনে ভক্তরা ছবি তুলতে এগিয়ে এলে তিনি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনা প্রকাশ্যে আসার পর শুরু হয় ব্যাপক সমালোচনা। অবশেষে সামাজিক মাধ্যমের একটি পোস্টে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রাভিনা।
অভিনেত্রী জানালেন, কেন তিনি সেদিন এমন আচরণ করেছেন! খানিকটা নার্ভাস থাকায় এমনটা ঘটেছে বলে দাবি করেন তিনি। ভক্তদের উদ্দেশ্য নিয়ে তার মনে অনেক প্রশ্ন জেগেছিল উল্লেখ করে অভিনেত্রী জানান, লন্ডনে ছবি তুলতে গিয়েও তিনি পাঁচ পা পিছিয়ে এসেছিলেন। কারণ, এখনো বান্দ্রায় ঘটে যাওয়া ঘটনা ভুলে উঠতে পারেননি তিনি। তার নামে মিথ্যা কথা ছড়ানো হয়েছিল। রাভিনা সামাজিক মাধ্যমে লন্ডনের ঘটনা প্রসঙ্গে বলেন, ভক্তরা যখন তাঁর কাছে সেলফি তুলতে আসেন, তখন তিনি ঘাবড়ে গিয়ে সেখান থেকে চলে যান। তিনি লিখেছেন, ‘আমার মনে হয় ওই ভক্তরা শুধু একটা ছবি তুলতেই চেয়েছিল এবং আমি তাদের সঙ্গে একেবারেই সহমত। কিন্তু কয়েক মাস আগে বান্দ্রায় ঘটে যাওয়া ঘটনার পর আমি নার্ভাস। আমি হতবাক।রাভিনা আরো লিখেছেন, ‘আমি ভয় পেয়েছিলাম, তাই দ্রুত সেখান থেকে চলে গিয়েছিলাম। এমনকি নিরাপত্তাও চেয়েছিলাম। এদিনের ঘটনার পর আমার নিজেরই খুব খারাপ লেগেছিল। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে ক্ষমা চাইছি।’
আমি সত্যিই দুঃখিত। আশা করি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং একসঙ্গে ছবিও তুলব। আমি আমার সাধ্যমতো সবটা করার চেষ্টা করি। কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না। তাই বন্ধুরা আমাকে ক্ষমা করুন।’২০২৪ সালের জুন মাসে রাভিনা ট্যান্ডন একটি ঘটনায় শিরোনামে উঠে এসেছিলেন। যেখানে দাবি করা হয়েছিল, অভিনেত্রী মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাঁর গাড়ি এক ব্যক্তিকে ধাক্কাও দিয়েছে। পরবর্তীকালে তদন্তে সেই অভিযোগ ভুল প্রমাণিত হয়। এর পর থেকেই ভক্তদের ভিড় এড়িয়ে চলার চেষ্টা করেন অভিনেত্রী।
Aminur / Aminur
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ