ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কাল থেকে বাড়তে পারে গরম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২৪ দুপুর ২:১১

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এ অবস্থায় আগামীকাল (সোমবার) থেকে সারাদেশে বৃষ্টিপাত কমে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার (১৫ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এ সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকায় আজ সন্ধ্যা পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে। চট্টগ্রাম অঞ্চলেও বিকেলের দিকে বৃষ্টি কমে যেতে পারে। আগামীকাল থেকে সারাদেশে বিচ্ছিনভাবে দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী ২-৩ দিন গরম বাড়তে পারে।

তিনি আরো জানান, শনিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। সর্বোচ্চ ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে।

এমএসএম / জামান

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত