ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা জানতে চায় যুক্তরাষ্ট্র


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২৪ দুপুর ৩:৪৭

মার্কিন প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডারসেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। কিছুক্ষণ আগে তাদের সাথে বৈঠক করেছি। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র-জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার এরইমধ্যে যে সব পদক্ষেপ নিয়েছে সে সব পদক্ষেপ সম্পর্কে আমরা প্রতিনিধিদলকে অবহিত করেছি।

সচিব জানান, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেন। দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এ সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক ও রাজস্ব খাতে সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা। একই সঙ্গে শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি।

তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএসএআইডির মধ্য বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজ স্বাক্ষরিত হয়েছে।

এমএসএম / জামান

‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

আগামী বছরের শুরুতে বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা

ডিএমপির শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি

ধানমণ্ডি-৩২ নাম্বার ও সিটি কলেজে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

‘রাতে ছেলেকে খাবার খাইয়ে এসেছিলাম, সকালে আইসিইউতে’

সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে: জাহেদ উর রহমান

বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস

লালবাগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান ঝুঁকিপূর্ণ দেশগুলো

ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

মালিবাগে ককটেল বিস্ফোরণে ১৭ বছরের কিশোর আহত