গাড়িদুর্ঘটনার কবলে মধুমিতা
টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার দুর্ঘটনার কবলে পড়েছেন। এক ফেসবুক লাইভে এমনটা নিজেই জানান অভিনেত্রী।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, রোববার কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময়ে মধুমিতাকে বহনকারী গাড়িটিকে একটি লড়ি ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় তার গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অভিনেত্রী।
ফেসবুক লাইভে মধুমিতা বলেন, ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময়, খুবই ভয়াবহ ঘটনা ঘটে আমার সঙ্গে। আমি ড্রাইভারের পিছনের সিটে বসেছিলাম। একটা লরি আমার গাড়িতে খুব জোরে এসে ধাক্কা মারে। অনেক বাজে কিছু হতে পারত। ভগবানের কৃপায় তা হয়নি। আমি একেবারে সুস্থ রয়েছি। অভিনেত্রী জানিয়েছেন, এই দুর্ঘটনার পরেও তিনি পূজা দিয়েছেন মন্দিরে। আর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন, সব সময় সঙ্গে থাকার জন্য। ছোটবেলা থেকেই শিবের ভক্ত মধুমিতা। যখনই সুযোগ পান শিব মন্দিরে পূজা দেন। এর আগে দেওঘরে গিয়ে বৈদ্যনাথ মন্দিরেও পূজা দিতে দেখা গিয়েছিল তাকে।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ