ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তির আগেই রেকর্ড গড়ল দক্ষিণি সিনেমা দেবারা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ১২:৩৩

‘জনতা গ্যারেজ’ সিনেমা নির্মাণের অর্ধ যুগ পর ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআরকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করেছেন পরিচালক কোরাতলা শিবা। নাম ‘দেবারা’। এতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। 

সিনেমাটি মুক্তির এখনও ১০ দিনের বেশি বাকি। এর মধ্যেই রেকর্ড গড়ল দক্ষিণি এই ছবি। জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর ও সাইফ আলী খান অভিনীত ছবিটি এরই মধ্যে মার্কিন মুলুকে দাপট দেখাতে শুরু করেছে। জানা গেছে, এই অ্যাকশনধর্মী ছবির ৪০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। ‘দেবারা’ ছবিটির অগ্রিম টিকিট বিক্রি প্রভাসের ‘কল্কি’ ও ‘সালার’-কে পেছনে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রে প্রাক-মুক্তিতে সবচেয়ে দ্রুত ৪০ হাজার টিকিট বিক্রয়কারী প্রথম ভারতীয় ছবি হিসেবে রেকর্ড গড়েছে ‘দেবারা’।

তবে কিছুদিন আগে ট্রেলার মুক্তির পর সেভাবে প্রশংসা পায়নি ছবিটি। কোরাতলা শিভা পরিচালিত ২ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারটি আলোচনায় আসতে পারেনি, প্রেক্ষাগৃহে মুক্তির পর কেমন ফল করে, সেটাই এখন দেখার। তবে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ছবির সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন জুনিয়র এনটিআর। কিছুদিন আগে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তিনি ছবির সহ-অভিনেত্রী জাহ্নবী কাপুরেরও প্রশংসা করেন। এ সিনেমা দিয়েও দক্ষিণি সিনেমায় যাত্রা শুরু হলো জাহ্নবীর।

‘দেবারা: পার্ট ১’ আগামী ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...