ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রেমিট্যান্সের প্রবাহ থামিয়ে দিল রিজার্ভের পতন : বাংলাদেশ ব্যাংক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ১২:৪১

রিজার্ভের পতন থামানো গেছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৩০ কোটি ডলারে। প্রবাসী আয় বৃদ্ধি এবং রেমিট্যান্সের প্রবাহ বাড়ার ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এখন ২ হাজার ৪৩০ কোটি ডলার আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে এটি ২ হাজার কোটি ডলারের কাছাকাছি। প্রবাসী আয় বাড়ার কারণে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি জানান, জুলাই থেকে আগস্টের মধ্যে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। প্রবাসীরা উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা রিজার্ভ বৃদ্ধির একটি বড় কারণ।

তিনি আরো বলেন, বিভিন্ন সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেদের ডলার কেনাবেচা করতে পারছে। বর্তমানে ডলারের দাম ১১৮-১২০ টাকার মধ্যে রয়েছে। ব্যাংকিং চ্যানেল ও কার্ব মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন ১ শতাংশেরও কম।

ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা হয়েছে জানিয়ে হুসনে আরা শিখা বলেন, আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রার বাজার এখন স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

এমএসএম / জামান

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত