অশ্লীলভাবে ভিডিও করায় মঞ্চ ছাড়লেন শাকিরা
বিশ্বখ্যাত পপকুইন শাকিরা। মঞ্চে তিনি যখনই উঠেন, দর্শক হৃদয়ে ঢেউ ওঠে। উন্মাদনা ছড়িয়ে পড়ে চারপাশে। বরাবরই ওয়েস্টার্ন পোশাকে মঞ্চে দেখা যায় এই গায়িকাকে।
নেচে গেয়ে মনোরঞ্জন করেন দর্শকদের। তবে এবার কিছুটা বিরক্তি নিয়েই মঞ্চে ছাড়লেন এই গায়িকা। কারণ, সামনের সারির দর্শক অশ্লীলভাবে ভিডিও ধারণ করছিলেন তার।পরনে সিক্যুইনের শর্ট ড্রেস। খোলা এক ঢাল কোঁকড়ানো চুল। মঞ্চে নিজের নতুন গান ‘সলটেরা’র সঙ্গে নাচছেন শাকিরা। গায়িকার গানের সঙ্গে তাল মেলাচ্ছিলেন তার অনুরাগীরাও। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই ছন্দপতন। মেজাজ হারিয়ে মঞ্চ থেকে নেমে পড়লেন তিনি। এই ঘটনার একটি ভিডিও এই মুহূর্তেই ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
গায়িকা বুঝতে পারেন, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি শাকিরার পোশাকের নীচের দিক থেকে ছবি তোলার চেষ্টা করছেন। বিষয়টি দেখতে পেয়েই মেজাজ হারান শাকিরা। ইশারা করে সেই দর্শককে জানান, পোশাকের নীচের দিকে নয় মুখের ছবি তুলুন। তার পরেই রেগে গিয়ে মঞ্চ থেকে নেমে পড়েন তিনি।
ভিডিওটি অনলাইনে পোস্ট হওয়ামাত্র মুহূর্তেই ভাইরাল হয়। এই ঘটনার নিন্দা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা। কেউ লিখছেন, “এটা সত্যিই খুব লজ্জার ঘটনা। মানবিকতা কি বিসর্জন দিয়েছে এরা?” কেউ মন্তব্য করে বলছেন, “শাকিরার মতো বড় শিল্পীও নিজের গানের সঙ্গে নাচতে পারবেন না! এটাও যৌন হেনস্থা। কী ছবি তোলার চেষ্টা করছিল এই ব্যক্তি? সত্যিই পুরুষদের কিছু বলার নেই।” অন্য একজন লিখেছেন, “এরা শাকিরার পোশাকের নীচে ভিডিও করতে চাইছে! কী জঘন্য! খুব হতাশ হলাম। শিল্পীদের তো এটুকু সম্মান প্রাপ্য। যেখানে এত বড় শিল্পীদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কী ভাবে সম্মানের আশা করবে।”
এমন অসংখ্য মন্তব্য ঘুরতে দেখা যাচ্ছে ভিডিওটি ঘিরে। পোশাক নিয়ে অস্বস্তির কারণে এতো বড় একজন শিল্পীকে মঞ্চ থেকে নেমে যেতে হলো যা সত্যিই হতাশাজনক, এমনটাই দাবি করছেন অসংখ্য ভক্ত। এ ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে এখনো কোনো মন্তব্য করেননি শাকিরা।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ