মাইকেল জ্যাকসনের ভাই সংগীতশিল্পী টিটো মারা গেছেন
পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভাই ও ‘জ্যাকসন ৫’ পপ ব্যান্ডের মূল সদস্য টিটো জ্যাকসন মারা গেছেন। সোমবার টিটো জ্যাকসনের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে ৭০ বছর বয়সী এই গায়কের মৃত্যু হয়ে তা জানা যায়নি।
টিটো জ্যাকসনের মৃত্যুর খবর তার তিন ছেলে, তাজ, টেরিল এবং টিজে জ্যাকসন তারা তাদের ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন।
তিনটি পোস্টে বলা হয়েছে, ‘আমরা ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা এবং ‘রক অ্যান্ড রোল হল অব ফেমার’ টিটো জ্যাকসন আর আমাদের মধ্যে নেই। আমরা ব্যথিত ও মর্মাহত। আমাদের বাবা একজন দারুণ ব্যক্তিত্ব ছিলেন, যিনি সব সময় সবার কল্যাণের কথা ভাবতেন। আপনাদের মধ্যে কেউ কেউ তাকে কিংবদন্তি ‘জ্যাকসন ৫’ এর টিটো জ্যাকসন হিসেবে চেনেন, কেউ কেউ তাকে চেনেন 'কোচ টিটো' নামে, কেউবা আবার তাকে ‘পপ্পা টি’ নামে চেনেন। তবে তিনি চিরকাল আমাদের কাছে ‘টিটো টাইম’ হয়ে বেঁচে থাকবেন।’
১৯৬৪ সালে গড়ে তোলা ‘জ্যাকসন ৫’ ব্যান্ডে টিটো জ্যাকসন ছিলেন ব্যান্ডের গিটারিস্ট এবং ব্যাকগ্রাউন্ড ভোকাল। ১৯৮০ সালে জ্যাকসন ভাইবোনদের হলিউড ওয়াক অব ফেমে একটি তারকা দিয়ে সম্মানিত করা হয় এবং ১৯৯৭ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৫৩ সালের ১৫ অক্টোবর তার জন্ম। ২০০৯ সালের জুনে মারা যাওয়া মাইকেল ছাড়া তার বাকি ভাইবোনেরা এখনও বেঁচে আছেন।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ